ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঈদুল আযাহার টানা ৯ দিনের ছুটি আসছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

index-4
ছবি: প্রতিকী

ঈদুল আযহার সময় সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি দিতে ১১ ও ১৫ সেপ্টেম্বরও ছুটি ঘোষণা করছে সরকার।

সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৮ সেপ্টেম্বরের পর আবার অফিস করবেন ১৮ সেপ্টেম্বর। ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে ১১ ও ১৫ সেপ্টেম্বরের অফিস ১৭ ও ২৪ সেপ্টেম্বর করতে হবে- এমন শর্তে সাপ্তাহিক ও ঈদের ছুটির মধ্যের দুই কর্মদিবসে ছুটি দেওয়া হচ্ছে। এবার ঈদুল আজহার ছুটি থাকবে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর।

সোমবার (৫ সেপ্টম্বর) মন্ত্রিসভা বৈঠকে দু’দিন ছুটি দেওয়ার বিষয়টি আলোচিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে একটুখানি, তবে চূড়ান্ত হয়নি। সামারি (প্রস্তাবের সার-সংক্ষেপ) সই হলে তখন বলতে পারব। আলোচনা হাফডান, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’

আপনি কি মনে করেন, দুদিন ছুটি দেওয়া উচিত-একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দু’দিন ছুটি দিলে আবার দু’দিন খেটে পুষিয়ে দিতে হবে। ব্রিজিংয়ের (টানা ছুটি) জন্য প্রস্তাবটা করা হয়। এখানে শুরুতে ১১ তারিখ ও শেষে ১৫ তারিখ বৃহস্পতিবার, মাঝখানে পড়ে গেছে। এটা যদি না দেওয়া হয় লোকজন এমনিতেই ফাঁকিঝুকি দেবে।’

তবে মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এর পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের ১৭ ও ২৪ সেপ্টেম্বর (দুই শনিবার) অফিস করতে হবে।

সোম বা মঙ্গলবারের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। এরপর ১১ সেপ্টেম্বর রবিবার অফিস খোলা। ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর (সোম, মঙ্গল ও বুধ) হচ্ছে ঈদের ছুটি। এরপর আবার একদিন (১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) অফিস খোলার পর ১৬ ও ১৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি।

গত ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলিয়ে টানা ৯ দিন ছুটি দিতে মাঝখানের (৪ জুলাই) একদিনও ছুটি ঘোষণা করেছিল সরকার।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print