ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (১ জুন) ভোরে টেকনাফ পৌর এলাকার কাইয়ুকখালী খালের মুখে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহতরা ইয়াবা ব্যবসায়ীরা হলো, টেকনাফের হ্নীলা জাদীমুরা এলাকার সোলতান আহম্মদের ছেলে আব্দুর গফুর (৪০) ও কেরুনতলীর মো. শরীফের ছেলে মো. সাদেক (২৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান গণমাধ্যমে জানান, মিয়ানমার থেকে টেকনাফ পৌর এলাকার কাইয়ুকখালী খালের মুখ দিয়ে ইয়াবার বড় একটি চালান ঢুকবে- গোপন সূত্রে এমন খবর পেয়ে ভোর ৩টার দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়েই ইয়াবা চোরাকারবারীরা অতর্কিত গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরাকারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুই ইয়াবা কারবারীর মরদেহ এবং এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print