ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় রাস্তারা পাশে ট্রাভেল ব্যাগে শিশুর খন্ডিত লাশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ব্যাগভর্তি এক অজ্ঞাতনামা শিশুর (১০) টুকরা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। লাগেজে ওই শিশুর টুকরা লাশ দেখতে পেলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।

বেলা সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খাঁন ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে পরির্দশন করেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারমূখী যাত্রীবিহীন একটি চেয়ারকোচ থেকে লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দেওয়ার দৃশ্য দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ও বিভিন্ন পরিবহনের গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি দেখলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো লাশ দেখতে পান।

পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে পরে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে করেন। তবে লাগেজ ভর্তি লাশ কারা ফেলে গেছে পুলিশ তা এই রির্পোট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমূখী একটি চেয়ারকোচ থেকে লাগেজ ভর্তি লাশ রাস্তার পাশে ফেলে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারপরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print