ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বুধবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত মনিরুল ইসলাম বাবুল (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে। তাকে মাদক ব্যবসায়ী দাবি করেছে বিজিবি।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামানের ভাষ্য, গত মঙ্গলবার ১১২ বোতল ফেনসিডিল ও এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুলকে পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দিবাগত রাত ২টার বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে ওঁত পেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবিকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

বিজিবির ওই অধিনায়কের দাবি, এসময় ঘটনাস্থলে মারা যায় মনিরুল ইসলাম বাবুল। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল, একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মর্গে পাঠায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print