ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রাইভেটকার দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অগ্রণী ব্যাংকের ম্যানেজার ও তার চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের ম্যানেজোর ইমারত আলী (৪২) এবং প্রাইভেটকার চালক রুবেল (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে বলেন, ব্যাংক কর্মকর্তা ইমারত বেলকুচির শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটকারে করে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইমারত আলী।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print