ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে উবার চালকের গলাকাটা লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর উত্তরায় গাড়ির ভেতর থেকে উবারের চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে, পুলিশ। গত রাতে, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত চালকের নাম আরমান। বেশ কয়েক মাস ধরে উবারে গাড়ি চালাতেন তিনি।

স্থানীয় নিরাপত্তাকর্মীরা জানায়, গত রাত ১২টার দিকে ১৬ নম্বর সড়কে বিকট শব্দ শুনে সেখানে যান তারা। দেখেন, সড়কের আইল্যান্ডের সাথে সংঘর্ষ হয়েছে গাড়িটির। কিন্তু স্টার্ট বন্ধ হয়নি। ভেতরে চালকের আসনে এক ব্যক্তির গলাকাটা মরদেহ রয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ এ ঘটনা জানতে পারে। পরে প্রাইভেটকারের ড্রাইভিং সিট থেকে মরদেহ উদ্ধার করা হয়। ড্রাইভিং লাইসেন্স দেখে নিহতের পরিচয় মিলে।

এসআই ফারুক বলেন, ধারণা করা হচ্ছে সে কোনো ছিনতাইকারীকে গাড়িতে তুলেছিল। তারাই গাড়ি নেওয়ার উদ্দেশে পেছন থেকে তার গলা কেটে হত্যা করে। হত্যার পর কোনো কারণে গাড়িটি না নিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মৃত আরমান থাকতো মিরপুর-১২ নম্বর সেকশনে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print