ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের মঞ্চ ভেঙে মির্জা ফখরুল, আব্বাস সহ বিএনপির নেতারা আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন।

শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের মঞ্চে উঠে অতিথির সঙ্গে নেতাকর্মীরা ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা আহত হন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তেমন বড় কোন ঘটনা নয়। ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে মঞ্চে উঠায় এমন হয়েছে। ঘটনার পরপরই নেতাকর্মীরা আমাদের প্রাথমিক চিকিৎসা করান। ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print