ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিআরবিতে যুবতীর মোবাইল ছিনতাইকালে আটক ২ ছিনতাইকারী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়েন হালিশহরের তানজিনা আফরিন (১৮) নামে এক যুবতী। ছিনতাইকারীরা তার দামী একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়ার সময় তার চিৎকারে টহল পুলিশ গিয়ে দুই ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সিআরবির কাঠের বাংলোর নীচে রাস্তায় এ ঘটনা ঘটেছে।

আটক দুই ছিনতাইকারী হলো-মোঃ বাবুল (২৮) ও মোঃ সুমন (২৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন এ তথ্য জানায়। ওসি মহসীন পাঠক ডট নিউজকে বলেন, সিআরবিতে ভ্রমন শেষে হালিশহরে নিজ বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এই নারী। ছিনতাইকারীরা তাকে ধারালো ছুরির ভয় দেখিয়ে তার দামী মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়ার সময় চিৎকার করলে সেখানে দায়িত্বরত টহল পুলিশ ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে। জব্দ করা হয়েছে একটি স্টিলে টিপ ছোরা।

আটক দুই ছিনতাইকারী পেশাদার বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print