ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত পাহাড়ি যুবকের লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা পৌনে এগারোটার সময় শহরের রিজার্ভ বাজারস্থ জেটি ঘাট এলাকাস্থ হ্রদের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ। কাপ্তাই হ্রদের ওপারের প্রত্যন্ত পাহাড়ি গ্রামের বাসিন্দা উপজাতীয় যুবকটির একটি পা নৌকায় আটকানো এবং পরনে জিন্সের প্যান্ট ও গায়ে লাল টি শার্ট পড়া এবং পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

.

রাঙামাটি পৌরসভাধীন সংশ্লিষ্ট্য এলাকার কাউন্সিলর হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে যুবটিকে পানিতে ভাসতে দেখে কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে খবর দিলে তারা এসে পানি থেকে লাশটি উদ্ধার করে ডাঙ্গায় তোলে। তিনি জানান, প্রাথমিকভাবে দেখে এই যুবক এখানকার বাসিন্দা নয় বলে ধারণা করছি আমি। সে হয়তো বাজার করতে নৌকাযোগে এখানে এসেছিলো।

এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, আমরা যুবকটিকে উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল শেষে তাকে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করবো। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print