ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইয়াবা পাচারকালে গ্রেফতার কারারক্ষি সাইফুলসহ ৪ জন একদিনের রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের কারারক্ষি মো: সাইফুল ইসলাম(২২)র একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (১৭ জুন) দুপুরে প্রথম চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক খায়রুল আমিন এই রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য গত শনিবার (১৫ জুন) রাত পৌনে ৮টার দিকে নগরীর কদমতলী ফ্লাইওভারে সিএনজি ট্যাক্সি থামিয়ে তল্লাশী চালিয়ে কারারক্ষি সাইফুল ইসলামকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কারাগারে থেকে হামকা নূর আলমের মাদক বিক্রির তথ্য পায় পুলিশ।

সাইফুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় মাদক সরবরাহকারী দিদারুল আলম মাছুম ওরফে আবু তালেব মাছুম, আজিজুল ইসলাম জালাল ও নগরীর মাদক সম্রাটজ্ঞি আলো বেগম নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল রবিবার সাইফুলের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল বলে জানায় তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ।

* কদমতলী থেকে ইয়াবাসহ কারারক্ষি সাইফুল গ্রেফতার

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print