ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গরমে ত্বক ঠান্ডা রাখার ৫টি কুলিং ফেস প্যাক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গরমে রোদে পুড়ে ত্বকের অবস্থা হয় শোচনীয়৷ ত্বকের ট্যান তুলতে অনেক কিছুই আমরা করে থাকি, তবে ত্বকের জ্বালা দূর করার প্রথম ধাপ হল ত্বক ভিতর থেকে ঠান্ডা রাখা৷ জেনে নিন গরম কালের কিছু কুলিং ফেস প্যাক৷

দই যেমন ত্বক ঠান্ডা রাখে, তরমুজ ত্বক ঠান্ডা রাখে৷ ১ কাপ দইয়ের সঙ্গে কয়েকটা মাঝারি সাইজের তরমুজের টুকরো ব্লেন্ড করে নিন৷ সারা মুখে এই প্যাক লাগান৷ ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷পোড়া ভাব উঠে যাবে৷

লেবুর রস ত্বকের তেলাভাব দূর করে৷ অ্যালো ভেরা ত্বক ময়শ্চারাইজ করে৷২ টেবল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন৷ এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট৷

ত্বকের চুলকানি, অস্বস্তি দূর কর পারে মিন্ট৷ আবার মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়৷ ১ আঁটি পুদিনা পাতা ভাল করে ধুয়ে বেটে নিন৷ আধ কাপ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ মুখ ও গলায় লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন৷

ত্বক ঠান্ডা করতে দারুণ উপকারি শশা৷ আবার ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা আনে মধু৷ ১টা তাজা শশা গ্রেট করে ১ টেবল চামচ মধু মিশিয়ে নিন৷ মুখে লাগিয়ে ৩০ মিনিট রিল্যাক্স করুন যাতে ত্বক ভাল ভাবে শুষে নিতে পারে৷ জল দিয়ে ধুয়ে ফেলুন৷

ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় চন্দন৷ আবার গোলাপ জল সতেজ রাখে ত্বক৷ ২ টেবল চামচ চন্দন গুঁড়োর সঙ্গে রোজ ওয়াটার মিশিয়ে নিন৷ মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন৷

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print