ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

download
দক্ষিণ চট্টগ্রামের একটি গ্রমে ঈদুল আজাহার জামায়াত।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম জেলার ৬০টি গ্রামে অাজ সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ঈদের নামাজ শেষে এসব গ্রামে এখন পশু কোরবানি করেছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছরের নিয়মে এবার ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়ে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একদিন আগেই ঈদ উৎসব পালন করেন।

 সৌদি আরবে হজ পালনের পরের দিন এই দরবারের অনুসারীরা বিগত আড়াইশত বছরের অধিক সময় ধরে ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
জেলার চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, সৈয়দাবাদ, দক্ষণি কাঞ্চননগর, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরাণগর, মলেয়াবাদ গ্রামসহ দক্ষিণ চট্টগ্রামে ৬০টি গ্রামে ঈদুল আযহা উৎসব পালিত হচ্ছে। দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও  জেলার  সীতাকুণ্ড, সন্দীপ, মীরেস্বরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলী কদম এলাকায় সকালে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এবং পশু জবাই করে কোনবানী দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print