ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুল কালো করার কিছু প্রাকৃতিক পদ্ধতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাকা চুলের কারণে অনেকের রাতের ঘুম হারাম হবার উপক্রম। কেউ কেউ চুল কালো করার জন্য রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করে থাকেন। এতে সাময়িকভাবে চুল কালো হলেও দীর্ঘমেয়াদে চুলের বারোটাই বাজে। তাই জেনে নেয়া যাক চুল কালো করার কিছু প্রাকৃতিক পদ্ধতির কথা।

কালো চা: পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় কালো চা। ২ টেবিল চামচ চা পাতা পানিতে ফুটিয়ে নিন। এই পানি ঠাণ্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই।

আমলা, হেনা ও কফি প্যাক: আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকা রুখতে সাহায্য করে। ৩ টেবিল চামচ আমলা পাউডার, ৩ টেবিল চামচ হেনা পাউডার ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলে রংও ধরবে, পুষ্টিও পাবে।

কারি পাতা: কম বয়সে চুল পেকে গেলে কারি পাতা সবচেয়ে ভাল উপায়। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে মাথায় ম্যাসেজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল পাকা রুখতে দারুণ কাজ করে কারি পাতা।

ঝিঙে: চুল কালো করতে ঝিঙে ৩ দিন নারকেল তেলে ভিজিয়ে রাখুন। এই তেল ফোটাতে থাকুন যতক্ষণ না কালো হয়ে যায়। এরপর এই কালো মিশ্রণ চুলে লাগান। এক ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ বাটা: পেঁয়াজ বাটার ঘন পেস্ট তৈরি করে মাথায় লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print