ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাইরে থেকে কেনা জল খান?‌ জানেন কী ক্ষতি করছেন নিজের?‌

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দোকান থেকে নামী সংস্থার জলের বোতল কেনেন?‌ তাহলে এখনই সাবধান হতে হবে। কারণ নামী সংস্থার জলের বোতলেও থাকতে পারে এমন কিছু কিছু পদার্থ, যা আপনার শরীরে গেলে হতে পারে সমূহ বিপদ। ওর্ব মিডিয়া নামে আমেরিকার একটি সংস্থা গবেষণায় জানতে পেরেছে, দামী নানা কোম্পানির বোতল তৈরির সময়েই তাতে বেশ কিছু দূষিত পদার্থ মিশে থাকছে। গবেষকরা ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, লেবানন, মেক্সিকো, থাইল্যান্ড এবং আমেরিকার ২৫০ টি বোতলের উপর গবেষণা চালিয়েছিলেন। ৯৩ শতাংশ ক্ষেত্রেই জলের মধ্যে মিলেছে প্লাস্টিক। অ্যাকোয়া, অ্যাকোয়াফিনা, দাসানি, ইভিয়ান–সহ একাধিক নামী সংস্থার জলে পাওয়া গিয়েছে ওই দূষিত পদার্থ। যার মধ্যে রয়েছে প্রলিপ্রোফিলিন, নাইলন, পলিইথিলিন টেরেপথালেটের মতো ক্ষতিকারক দ্রব্য। এর মধ্যে পলিইথিলিন টেরেপথালেট বোতলের ছিপি তৈরিতে ব্যবহৃত হয়। গবেষকরা মনে করছেন, মূলত বোতলের ছিপি থেকেই এই দূষিত পদার্থ গুলি জলে মিশছে। আর সেটি হচ্ছে কারখানায় বোতলে জল ভরার সময়। এই দূষিত পদার্থগুলি মানুষের শরীরে ঠিক কী ক্ষতি করতে পারে, তা এখনও পরিষ্কারভাবে জানতে পারেননি গবেষকরা। তবে তাঁদের ধারনা, অটিজম, এডিএইচডি–র মতো রোগ মানবদেহে বাসা বাঁধতে পারে। তাই আগামিদিনে পথচলতি দোকান থেকে জলের বোতল কেনা থেকে সাবধান হওয়াই উচিত বলে মনে করছেন তাঁরা।‌‌

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print