ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তৈরি করুন লিপগ্লস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শুধুমাত্র একটি কসমেটিকস ব্যবহার করে লুক পাল্টে দেয়া যায়। কী হতে পারে! লিপিস্টিক-লিপগ্লস। ব্যাগে যদি একটি লিপগ্লস থাকে, সারাদিনের ক্লান্তি দূর করে ফ্রেশলুক ফেরাতে একটু ঠোঁট রাঙিয়ে নিলেই হলো।

ভালোমানের একটি লিপগ্লস কিনতে হাজার টাকার দরকার হয়। এখন থেকে খরচটা বাঁচিয়ে ফেলতে পারেন।
কীভাবে? নিজেই বানিয়ে নিন লিপগ্লস। চলুন দেখে নেই।

যা যা লাগবে-
নারকেল তেল- ১ টেবিল চামচ, এক টেবিল চামচ কোকো বাটার, চকলেট চিপস- ২ টো, ভিটামিন ই ক্যাপস্যুল

প্রস্তুত প্রণালী- নারকেল তেল, কোকো বাটার ও চকলেট চিপস কম আঁচে গলিয়ে মেশান। পাঁচ মিনিট এভাবে নেড়ে একটি ভিটামিন ই ক্যাপস্যুল দিন। কয়েকফোঁটা রোজ অয়েল মেশাতে পারেন। ভালোভাবে মিশিয়ে ছোট কন্টেইনারে রাখুন। ঠাণ্ডা হয়ে এলে ঠোঁটে লাগান। এই লিপগ্লস গরমে গলে যেতে পারে তাই ব্যাগে না রাখাই ভালো। ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

এছাড়াও ঠোঁটের উপযোগী আরও একটি উপায়ে এই লিপগ্লস তৈরি করতে পারেন

যা যা লাগবে-
অলিভ অয়েল- ১ টেবিল চামচ, মৌ-মোম- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ, কোকো পাউডার- ১ টেবিল চামচ, চকলেট চিপস- ৩ টি, ভিটামিন ই ক্যাপস্যুল- ১ টি।

যেভাবে করবেন-একটি পাত্রে অলিভ অয়েল, মৌ- মোম, মধু, কোকো পাউডার ও চকলেট চিপস অল্প আঁচে গলিয়ে নিন। গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়–ন। ভিটামিন ই ক্যাপস্যুল দিয়ে নেড়ে লিপগ্লস কন্টেইনারে রাখুন। ঠাণ্ডা করে ব্যবহার করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print