ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লেন্স ব্যবহারে সতর্কতা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কন্টাক্ট লেন্স ব্যবহার করলে আমাদের চেহারায় পরিবর্তন আসে। তবে সঠিক ভাবে লেন্স ব্যবহার না করলে কিছুটা সৌন্দর্য বাড়াতে গিয়ে উল্টো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চোখ খুবই স্পর্শকাতর, এজন্য লেন্স ব্যবহার করলে, তার যত্ন নিতে হবে নিয়ম মতো।

চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ওসমান গণি বলেন, চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো। যদি সেটা প্রয়োজন না হয়। এটি থেকে চোখে এলার্জি হতে পারে। কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

• চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে।

• কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে।

• লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

সতর্কতা হিসেবে, লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যওয়ারও পরামর্শ দেন ডাক্তার গণি। তিনি বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা ঠিক নয়।

এছাড়া,
• কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না।

• দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে।

১৫০০ থেকে ১৫ হাজার টাকায় পছন্দের লেন্স পাওয়া যায়। অবশ্যই ভালো ব্র্যান্ডের লেন্স ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print