ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়াডাঙ্গার র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1474171344
কথিত বন্দুক যুদ্ধে নিহত রাকিবুল ইসলাম মেম্বারের লাশ মর্গে রাখা হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাকিবুল ইসলাম মেম্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাকিবুল স্কুলছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি বলে জানা গেছে। তিনি সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাকিবুলের সহযোগীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে করলে তারা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print