ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫ হাজার টাকা করা হবে- মন্ত্রী মোজাম্মেল হক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১৫ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সরকার গণকবর সংরক্ষণের কাজ শুরু করেছে। যেখানে গণকবর আছে, সেখানেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীদের সন্তান কোনোভাবেই আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। যদি কোথাও হয়ে থাকে, তাহলে তাদের বহিষ্কার করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিনসহ অনেকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print