ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ষোলশহরে ফ্লাইওভার থেকে নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট শিশু

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

নগরীর ষোলশহর দুই নাম্বার গেইট বেবি সুপার মার্কেটের সামনে ফ্লাইওভার থেকে নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু (৯)।

বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।  অজ্ঞাত এই শিশুর লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে পুলিশ।  তবে এই শিশুর নাম পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

প্রতক্ষ্যদশী ওসমান চৌধুরী জানান, রাত ১০টা১৫ দিকে ৮/৯ বছরের একটি ছেলেকে ট্রাক (ফেনী ট-১১০৬৪৪) চাপা দিয়ে পালিয়ে যায়।  ঘটনাস্থলে ছেলেটির মৃত্যু হয়।  গাড়িটি পালিয়ে গেলেও এলাকার লোকজন নম্বর নিতে পেরেছে।

অদিত্য বড়ুয়া নামে আরেক প্রতক্ষ্যদর্শী ছেলেটা অনাথ ছিল গাম নামক নেশায় আসক্ত ছিল। বন্ধুদের সাথে ধাক্কাধাক্কির একপর্যায় ফ্লাইওভারের নিচ অংশ থেকে পড়ে যায় তখনি গাড়ির নিচে চাপা পড়ে।

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া পাঠক ডট নিউজকে বলেন, ঘটনাস্থল আমাদের নয়। বেবি সুপার মার্কেট পড়েছে খুলশী এলাকায়। তাই খুলশী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীকে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print