ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুরি যাওয়া দেড় কোটি ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

100808bangladesh-bank_kalerkantho_pic
বাংলাদেশ ব্যাংক ভবন।

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার ফিলিপাইনের ম্যানিলা আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাংকো সেন্ট্রা ফিলিপিনাসকে এই অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন একজন সরকারি প্রসিকিউটর। হ্যাকাররা গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক অ্যাকাউন্ট থেকে ১ বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা করে।

ম্যানিলার রিজাল ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার সরিয়ে নিতে সক্ষম হয়। গত মে মাসে দেশটির সিনেটে এক শুনানিতে একজন ক্যাসিনোর মালিক জানিয়েছেন, তিনি মোট অর্থের ৩৫ মিলিয়ন ডলার পেয়েছেন। তবে এই অর্থের মাত্র ১৫ মিলিয়ন ডলার ফেরত দিয়েছেন। ম্যানিলার আদালত বলেছে, এই অর্থের প্রকৃত মালিক বাংলাদেশ। অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশের কটি পিটিশন ফাইল করতে হবে।

ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিসের চিফ স্টেট কাউন্সেল রিকার্ডো পারাস বলেন, আদালত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য বিএসপি (ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক) ভল্টে দেয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ফিলিপাইনের ক্যাসিনো নিয়ন্ত্রকের আটকে দেয়া ২৭ লক্ষ ডলার ফেরত পেতেও আবেদন করবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print