ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রতিটি বাড়িতে সেলাই মেশিনের প্রয়োজন হয়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোনো নারীকে স্বাবলম্বী করার কথা মাথায় এলে, কীভাবে সাহায্য করা হবে, এই ভাবনায় প্রথম আসে একটি সেলাই মেশিন। তার মানে আমরা জানি এবং বিশ্বাস করি একটি মাত্র সেলাই মেশিন একজন নারীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এতো গেলো বড় পরিসরে চিন্তা।

কিন্তু প্রতিটি মানুষই তার পোশাকের বিষয়ে সচেতন। পোশাকের কাজ-সেলাই হতে হবে মনের মতো। এজন্য সবাই নির্ভর করে টেইলার্সের ওপর। অনেকের আবার টেইলার্সের কাজও ভালো লাগে না। নিজেই বসে যান পোশাকের ফিটিং করতে।

প্রতিদিনই আমাদের নানা কাজে একটি সেলাই মেশিনের প্রয়োজন হয়। প্রতিটি বাড়িতে হয়তো এখনো সেলাই মেশিন নেই, তবে দিন দিন চাহিদা বাড়ছে।

ঘরে যদি একটি মেশিন থাকে, তবে অনেক কাজে দেয়। ছোট ছোট কাজগুলো শিখে নিলে বারবার টেইর্লাসে ‍যাওয়ার ঝামেলাও কমে। সেই সঙ্গে বাঁচে সময় ও অর্থ।

ভালোভাবে কাজ শিখলে নিজের পরিবারের কাজ করে অর্থ বাঁচে, আবার বাড়তি আয়ও করা যায়। বাজারে অনেক ধরনের সেলাই মেশিন পাওয়া যায়। তবে দীর্ঘ দিন ধরেই সিঙ্গার ও বাটার ফ্লাই সেলাই মেশিনই সবার পছন্দ।

ঘরে কাজ করতে হাতে চালানো ও পা মেশিন পাওয়া যায়। চার হাজার থেকে শুরু মেশিনের দাম। আর পায়ে চালাতে হলে মেশিনের সঙ্গে স্ট্যান্ড কিনতেও খরচ পড়বে ৫ থেকে ছয় হাজার টাকা। নির্দিষ্ট শোরুম থেকে বারকোড দেখে আসল মেশিন কিনুন। ওয়ারেন্টি কার্ড বুঝে নিন ও যত্নে রাখুন।

সেলাই মেশিন পরিষ্কার রেখে নিয়মিত যত্ন নিতে হবে। সুঁই যেন এখানে সেখানে পড়ে থেকে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, এদিকে বিশেষভাবে লক্ষ রাখুন।

মেশিন চালানো ও কাজ করার অভিজ্ঞতা না থাকলে স্বল্প মেয়াদের একটি প্রশিক্ষণ নিয়ে নিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print