ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাগুরা সদর উপজেলায় স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর বিট্টু (৩০) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্ত্রী পূর্ণ (২৩) ও ছেলে মানব (১০ মাস)। তারা একই এলাকার বাসিন্দা। স্বামী বিট্টু একই এলাকার নির্মল মজুমদারের ছেলে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান মেয়ে পূর্ণকে বিয়ে করেন বিট্টু।

এ বিয়ে দুই পরিবারের কেউ মেনে নেননি। এর পর থেকে একই এলাকায় হাজী আবদুল রশিদের ভাড়া বাসায় ভাড়া থেকে বসবাস করছিলেন তারা। এরই মধ্যে তাদের ঘরে এক ছেলেসন্তানের জন্ম হয়।

গত কয়েক দিন ধরে স্বামী ও স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল।

এর নিয়ে রোববার রাতে বিট্টু ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। এর পর নিজেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

আজ সোমবার সকালে ছোটভাই স্বপন তাদের বাসায় গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত বিট্টুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print