ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ দস্যু নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুন্দরবনে র‌্যাব-৮ ও বনদস্যু খালেক বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি।
নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেজর সজিবুল ইসলাম।

তিনি আরও বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে র‌্যাবের টিম সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয়ের মধ্যে চলা ‘বন্দুকযুদ্ধে’ এ হতাহতের ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print