ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মধ্যম হালিশহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনেঃ মা মেয়ের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মধ্যম হালিশহরের কলসির দীঘির পাড় এলাকায় অগ্নিকাণ্ডে মা মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি কলোনীর ৯টি কাঁচাঘর পুড়ে যায়।

অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত মা মেয়ে হলেন-নাসিমা বেগম (৩৫) ও লমিয়া (৭)। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলসী দিঘীর পাড় এলাকায় রাত পৌনে ৮টার দিকে হয়দারী কলোনীতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, ইপিজেড, পতেঙ্গাসহ কয়েককটি স্টেশন থেকে ৯টি গাড়ি গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হায়দার কলোনীর ৫টি এবং পাশবর্তি মাহবুব কলোনীর ৪টি সহ মোট ৯টি কাঁচাঘর পুড়ে যায়। আগুনে দ্বগ্ধ হয়ে মা নাসিমা বেগম ও তার শিশু কন্যা লামিয়া মারা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print