ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতে পালিয়ে যাওয়ার সময় বদির ভাইপো শাহজাহান গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারত পালিয়ে যাওয়ার সময় অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তিনি আলোচিত ইয়াবা সম্রাট ও টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে। তিনি টেকনাফ থানার শ্রমিক লীগেরও সভাপতি। আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকনাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহমেদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তার নামে অস্ত্র মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল বন্দর থানায় নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দর থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তার পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন আটক করে থানায় হস্তান্তর করেছে।’

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, ‘যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে, তবে তিনি বিদেশ যেতে পারবেন না। তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print