ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে চসিক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বন্দরনগরী চট্টগ্রামে দ্রুত গণপরিবহন মেট্রোরেল (এমআরটি) নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে মেট্রোরেল প্রকল্পের জন্য ভূমি পরিকল্পনা না থাকায় এই মাস্টারপ্ল্যান পরিমার্জনের জন্য সিডিএকে চিঠি দেয়া হবে।

আজ শনিবার দুপুরে চসিকের সম্মেলন কক্ষে সিডিএর এক্সপ্রেসওয়ে ও চসিকের মেট্রোরেল (এমআরটি) সম্পর্কিত সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সভায় মেয়র বলেন, ‘নগরবাসীর স্বার্থে টেকসই উন্নয়ন চাই আমরা। এমআরটি বা মেট্রোরেল অপরিহার্য। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিডিএ নতুন মাস্টারপ্ল্যানে এমআরটি করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই। নগরের কর্মব্যস্ততা বৃদ্ধির পাশাপাশি গণপরিবহন বাড়েনি। কিন্তু প্রতিদিন নগরে জনসংখ্যাও বাড়ছে। এতে করে গণপরিবহনে নৈরাজ্যসহ নানামুখী অনিয়ম সৃষ্টি হয়েছে।

তাছাড়া মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, আনোয়ারায় ইকোনমিক জোন হচ্ছে। এগুলো চালু হলে ১৫ লাখ মানুষ নতুন করে নগরে যুক্ত হবে। তাই দ্রুত গণপরিবহনের জন্য চসিক মেট্রোরেল পরিকল্পনা করছে। সরকার এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

একই সভায় চট্টগ্রামের টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেনের এক্সপ্রেসওয়ে প্রকল্প চসিকের বিন্যাঘাস প্রকল্প সংলগ্ন স্থানে ল্যান্ডিং, দেওয়ানহাট ওভারপাসের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ে লেইন গিয়ে চারলেন এক্সপ্রেসওয়েতে মিলিত হওয়ার ব্যাপারে আলোচনা হয়।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সিডিএর এক্সপ্রেসওয়ের ডিজাইনার নূর সাদেক উপস্থিত থেকে তাদের স্ব স্ব মতামত উপস্থাপন করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print