ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টিএসপি সার কারখানায় রাসায়নিক গুদামে গ্যাস নির্গত ও আগুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cufl-banner-3-1-refat
চট্টগ্রামে পতেঙ্গাস্থ টিএসপি কমপ্লেক্স লিমিটেড।

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ টিএসপি কমপ্লেক্স লিমিটেড (সার কারখানা) একটি রাসায়নিক গুদামে গ্যাস নির্গত এবং আগুন লাগার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার পর থেকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে পতেঙ্গা, ইপিজেট ও আগ্রবাদ স্টেশন থেকে ৩টি ইউনিটের ৬টি গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা প্রহ্লাদ সিংহ পাঠক ডট নিউজকে জানান, টিএসপি সার কারখানায় গ্যাস নির্গত থেকে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট কাজ করছে।
রাত সাড়ে ৩টায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি। এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলোও স্টেশনে ফিরে আসেনি।
এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে, মধ্য রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কারখানা থেকে গ্যাস এবং ধোঁয়া বের হচ্ছে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, কারখানার একটি গুদামে উন্মুক্ত রক সালফার নামানোর সময় এই গ্যাস নির্গত এবং আগুন লাগার ঘটনা ঘটেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print