ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশ লেখা গাড়িতে ফেনসিডিল!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পুলিশের স্টিকার লাগানো প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গাড়ি চালককে আটক করেছে বিজিবি সদস্যরা।

কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল রোববার সকালে কাটলা বালুপাড়া থেকে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। এক পর্যায়ে বিরামপুর রেলগেট এলাকায় বিজিবি ওই কারটি আটক করে। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিজিবি ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় বিজিবি কারের চালক ফরিদুল ইসলামকে আটক করেছে। আটক তরিকুল নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে কারের মালিক বিরামপুর উপজেলার দক্ষিণ দামোদরপুর গ্রামের মোজাহারের পুত্র মামুনুর রশিদ ও আটক ফরিদুলের নামে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।

২৯, বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print