ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীমান্তে বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশি নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

018691323_30300
ফাইল ছবি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাহারুল (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার ভোররাতে ছাট কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আর্ন্তজাতিক সীমানা পিলারের সন্নিকটে গরু আনতে যান বাহারুল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের লাশ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিহত বাহারুল ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফ’র নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

গত শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুখু মিয়া (২৮) নামে আরও এক গরু ব্যবসায়ী বিএসএফ’র গুলিতে নিহত হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print