ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১, একে-২২ রাইফেল উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ভুজপুর থানার কোঠবাড়িয়া গ্রামস্ত্র শিকদার পাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭) জানায়।

পরে ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

তবে তাৎক্ষনিকভাবে র‌্যাব নিহত সন্ত্রাসীর নাম পরিচয় জানাতে পারে নি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান ভোরে পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ভুজপুর থানার কোঠবাড়িয়া গ্রামস্থ শিকদার পাড়া এলাকায় র‌্যাবের একটি টহল টিমের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। র‌্যাব পাল্টাগুলি করলে দুপক্ষের বন্দুকযুদ্ধে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।

র‌্যাব স্থানীয় পুলিশের সহযোগিতায় লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।  তবে তার কোন নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print