ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক দস্যু নিহত হয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভোরের দিকে কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print