ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে রেস্টুরেন্টে বিস্ফোরণ : দগ্ধ-৬

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুর বোর্ডবাজার এলাকায় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেয়াল ধসে পথচারিসহ ১৭ জন আহত হয়েছেন। এতে দগ্ধ ৬ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে, ১১ জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত দুইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোর্ডবাজার এলাকায় পাশাপাশি অবস্থিত রাধুনি হোটেল ও তৃপ্তি হোটেলে বিস্ফোরণ ঘটে। তবে মূল বিস্ফোরণ হয় রাধুনি হোটেলে। এতে ভবনের নিচের পুরো ফ্লোর ধসে গেছে। সামনের দেয়াল ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রচণ্ড শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবন ও সড়কের অপর পাশের মসজিদও। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

তদন্ত করে জানা যাবে বিস্ফোরণের কারণ। তবে রাধুনি হোটেলের মালিক দাবি করেন, হোটেলের ভেতরে কোনো গ্যাস সিলিন্ডার রাখা হয় না। মূল স্তম্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print