ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

উড়ন্ত বিমানে অসুস্থ যাত্রী, বিমান নামিয়ে আনার পরই মৃত্যু!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কলকাতার উদ্দেশ্যে বিমান উড্ডয়নের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে আবার ফিরিয়ে নেয়া হয়। কিন্তু বিমানবন্দরে নামার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী। খবর এনডিটিভির।

রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের একটি বিমানে।

এনডিটিভি জানায়, রোববার ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের বিমানে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন ৪৮ বছর বয়সী অশোক কুমার শর্মা নামে এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে ভুবনেশ্বর বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্পাইসজেটের কর্মকর্তারা জানান, তড়িঘড়ি করে ওই যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রথ তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এনডিটিভি আরও জানায়, বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইসজেটের বিমান-৬২৩ ফ্লাইটি সকাল ১১টা ১৫ মিনিটে নামিয়ে আনা হয়। এরপরেই অসুস্থ যাত্রীকে প্রথমে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে এবং পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print