ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুকুরে ডুবে প্রাণ গেল গৃহবধূর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাবনার চাটমোহরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রেখা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রেখা খাতুন ওই গ্রামের জাইদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রেখা খাতুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

পরে বাড়ির পাশের পুকুরে লাশ ভেসে উঠে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে রেখা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। স্বজনদের ধারণা খিঁচুনি উঠে পুকুরের পানিতে তলিয়ে যাওয়ায় মারা গেছেন রেখা খাতুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print