ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পিরোজপুরে রবিবার রাতে অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ কলেজ মশিউর রহমান ওরফে শুভ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।

আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক।

তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এমডি মেজবাউদ্দিন সাবুর ভাই।

পুলিশ জানায়, পিরোজপুর সদর থানার পুলিশের একটি দল রবিবার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করে। এর আগে পুলিশ রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। এসময় তার শয়নকক্ষের বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে থাকার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালায়।

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print