ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফের নাফ নদী সংলগ্ন জেলেপাড়া এলাকায় সোমবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ‘মাদক ব্যবসায়ী’ নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডো গ্রামের মোহাম্মাদ ইউনুস (২১) ও মোহাম্মাদ (২৭)।

টেকনাফ-২ বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মাদ ফয়সালের ভাষ্য, বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ বাংলাদেশে প্রবেশ করছে বলে গোপন সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে হিলিয়া ইউনিয়নের জেলেপাড়া ঘেরাও করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুরে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছুরে। প্রায় ১০ মিনিটের মতো গোলাগুলি শেষে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পাওয়া যায়।

বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও স্থানীয়ভাবে তৈরি দুটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ পাওয়ার কথা জানায় বিজিবি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print