ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে জি কে শামীম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবৈধ পন্থা অবলম্বন করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে আনা হয়েছে। আজ রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে একটি প্রতিনিধি দলের মাধ্যমে দুদকের দায়ের করা মামলার এই আসামিকে প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে সকাল ১১ টা ২৫ মিনিটে দুদকের তদন্ত কর্মকর্তাদের সমন্বিত একটি প্রতিনিধিদল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা করেন জি কে শামীমকে আনার জন্য।

দুদকের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ থেকে আগামী সাত দিন তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের দায়ের করা মামলায় ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত সাতদিনের আবেদন মঞ্জুর করেন।

জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। গত ২১শে অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ জিকে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print