ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কারফিউ ভেঙে আসামে গণবিক্ষোভ: ফ্লাইট-ট্রেনের যাত্রা বাতিল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবিতে ভারতের আসাম রাজ্যে কারফিউ ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজারও মানুষ। এছাড়া, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরাও।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি এবং বিপক্ষে পড়ে ৯৯টি ভোট।

এতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আসামের জনতা। বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভের মুখে আসামের রাজধানী গুহাটিতে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সকালেই কারফিউ ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ। এসময় রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

প্রথমে সাধারণ শিক্ষার্থী ও জনতারা বিক্ষোভ শুরু করলেও পরবর্তীকালে তাদের সঙ্গে যোগ দেয় ‘অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন’ (আসু) এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি (কেএমএসএস)।

বিক্ষোভের কারণে এ রাজ্যে প্রায় ৩১টি ট্রেনযাত্রা বাতিল করা হয়। ডিব্রুগড়ে নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া, বিক্ষোভ করছেন ত্রিপুরা রাজ্যের হাজারও মানুষ। এ কারণে বৃহস্পতিবার রাজ্যের বেশিরভাগ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিভিন্ন স্থানে বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। এছাড়া, নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, এটি সংবিধান পরিপন্থি এবং মুসলিম শরণার্থীদের জন্য বৈষম্যমূলক। ধারণা করা হচ্ছে বিরোধী নেতারা এ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print