ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লাইফ সাপোর্টে সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বাপ্পির স্বামী শেখ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাবেক এমপি অ্যাডভোকেট বাপ্পি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন বাপ্পি।

যুবলীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন। ফজিলাতুন্নেসা বাপ্পির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print