ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানত বিমানবন্দরে অভিযানে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ৩১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

আজ বুধবার (১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ বিমানে আসা যাত্রী মো. রাশেদুল করিমের ব্যাগেজ থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে এসব আমদানী নিষিদ্ধ সিগারেটের চালানটি আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেকটিং ফ্লাইটের (বিজি-৪১৭) যাত্রী মো. রাশেদুল করিমের ব্যাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

উদ্ধার করা সিগারেটের মধ্যে ইজি লাইট ব্রান্ডের ২১৭ কার্টন এবং থ্রিজিরোথ্রি ব্রান্ডের ৪৪ কার্টন সিগারেট রয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা।

এর আগে মঙ্গলবারও (৩১ ডিসেম্বর) শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে আসা রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের ১৬৭ কার্টন সিগারেট জব্দ করে এনএসআই টিম।

আটকের পর সব সিগারেট কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print