ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দক্ষিণ কোরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দক্ষিণ কোরিয়ার একটি বাস দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত ও ৭ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী উলসানের কাছে একটি মহসড়াকে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর তাতে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে বলে শুক্রবার (১৪ অক্টোবর) জানিয়েছে পুলিশ। তবে ঠিক কি কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে মহাসড়কে ধরে ছুটে চলা অবস্থায় বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কংক্রিটের রেলিংয়ে সজোরে আছড়ে পড়ে বাসটি এবং তাতে আগুন ধরে যায়। এ সময় বাসে ২০ জন আরোহী ছিলেন।

বাসের একটি দরজা কংক্রিটের দেয়ালে আটকে চাপা পড়ায় এবং দ্রুত বাসে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের অধিকাংশের পক্ষে বাইরে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অজ্ঞাত পরিচয়ের ওই প্রত্যক্ষদর্শী।

যাত্রীদের বেশিরভাগই ছিলেন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী। তারা চীন সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print