ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল চালক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়া এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে আঞ্চলিকদলীয় পাহাড়ি সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম বাচিমং মারমা(৩০)।

আজ বুধবার দুপুর আড়াইটার সময় এই ঘটনা ঘটিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি করে তাকে বাচিমংকে হত্যা করেছে। সে ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকার বাসিন্দা ক্যাচিং প্রু’র সন্তান। নিহত যুবক কোনো রাজনীতির সাথে জড়িত ছিলোনা এবং পেশায় একজন মোটর সাইকেল চালক ছিলো বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানাগেছে, জেএসএস এর একদল সশস্ত্র সন্ত্রাসী গবাছড়া এলাকার স্থানীয় এক কার্বারীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিলো। মোটর সাইকেলের পেছনে থাকা কার্বারী প্রাণে বেঁচে গেলেও চালকের শরীরে গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে নিহতের লাশ উদ্ধারে নিরাপত্তা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানাগেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print