ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাস চাপায় বারৈয়ারহাট কলেজ ছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় বাস চাপায় মো.আবু সাইদ প্রকাশ সাইফুদ্দিন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। তাকে আশঙ্ককাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বারৈয়াহাট ডিগ্রী কলেজের বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয়রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলে দুপুর একটা থেকে ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় মহাড়কের উভয় দিকে বিশাল যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়।

নিহত সাইফুদ্দিন বারৈয়ারহাট ডিগ্রী কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার বাঘাই বাড়ীর মো. হানিফের ছেলে। আহত ছাত্রের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম মুখি রূপসা পরিবহনের একটি বাস বেপরোয়া গতীতে রাস্তা পারাপারের সময় সাইফুদ্দিন ও তার এক সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুদ্দিনের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানা ওসি মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজ ছাত্রের লাশের সুরতহাল শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসের চালকেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print