ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লালখান বাজারে পুলিশের উপর হামলার পর সুদীপ্ত হত্যা মামলার আসামী জাহেদ গ্রেফতার

সুদীপ্ত/ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সুদীপ্ত/ফাইল ছবি।

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার সময় গ্রেফতার হয়েছে ছাত্রলীগ নেতা আলোচিত সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামী মো, জাহেদুর রহমান জাহেদ। এসময় জাহেদ গ্রুপের পাথর হামলায় ৩ পুলিশ আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত (১৮ জানুয়ারী) ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।

পাথর নিক্ষেপে আহত পুলিশ সদস্যরা হলেন- খুলশী থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মনির।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- টহল ডিউটির সময় নগরীর খুলশী থানার একটি টিম রাত সাড়ে ১১টার দিকে ইস্পাহানী মোড়ে গেলে সন্ত্রাসী জাহেদ তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে জাহেদকে ধরে ফেলে অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতার মো. জাহেদুর রহমান জাহেদ (২৫) ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে সিটি কলেজ ছাত্র ও নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলায় সে আগে গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পায়।

এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রেফতার হওয়ার জাহেদুর রহমান জাহেদ স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুদীপ্ত হত্যা মামলায় কারাবন্দি দিদারুল আলম মাসুমের অনুসারী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print