ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলনায় হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা সাবেক মন্ত্রীর ছেলে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খুলনার সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

তবে কী কারণে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।

খুমেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. খালেদ মাহমুদ বলেন, ‘অভিজিৎ হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে নেমে যায়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলেও এমপি নারায়ণ বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print