ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে মেকানিক্যাল ডে পালিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2-6
.বেলুন উড়িয়ে উদ্বোধন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে পালিত হয়েছে মেকানিক্যাল ডে-২০১৬। যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় সোমবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশ মব, মিউজিক্যাল নাইট প্রভৃতি। আজ  ১৮ অক্টোবর, দ্বিতীয় দিনের আয়োজনে ছিল র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, প্রতিযোগিতা, বিদায় ও বরণ, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।

1-7
মেকানিক্যাল ডে-২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী।

এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে নিজের সেরাটা উজাড় করে প্রস্তুতি নিতে হবে। বিশ্বমানের শিক্ষা-গবেষণা আমাদের নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা-গবেষণার মান যাচাইয়ের জন্য এক্রিডিটেশন কাউন্সিল গঠন করছে।

ফলে মানসম্মত শিক্ষা এখন আরো বেশি সময়ের দাবি। দেশের উচ্চ শিক্ষায় চুয়েটের সুনাম রয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীরা এ প্রতিষ্ঠানের দূতের মত। তারা সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে এ প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা আরো বহুগুনে বৃদ্ধি করবে বলে আমরা আশা করছি।

unnamed
মেকানিক্যাল ডে’ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান।

যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

স্বাগত বক্তব্য রাখেন মেকানিক্যাল ডে-২০১৬ এর আহ্বায়ক ড. কাজী আফজালুর রহমান।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print