ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোহাম্মদপুরে রক্তাত্ব এক সাংবাদিক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুরে ভোট চলাকালে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ইন্টারনেটভিত্তিক পোর্টাল আগামী নিউজের কর্মী মুস্তাফিজুর রহমান সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিকুর রহমান বলেন, তার মাথার পেছন দিকে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। তার সিটি স্ক্যানের প্রয়োজন রয়েছে।

ঢাকা উত্তরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে একটি মিছিল সাদেক খান সড়ক দিয়ে যাওয়ার সময় সুমন ছবি তুলতে গেলে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

হামলার পরপরই সুমনকে শিকদার মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে খোকন বলেন, আমার কোনো লোকজন তাকে মারধর করেনি। অন্য কোনো পক্ষের লোকজন আমার মার্কার ব্যাচ পরে এই হামলা চালাতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print