ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৭ বছরের শিশুকে ধর্ষণ শেষ শ্বাসরোধে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চুয়াডাঙ্গায় সাত বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের এক সিমের ক্ষেত থেকে ওই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই শিশু কন্যার নাম সুমাইয়া খাতুন। সে স্থানীয় পারকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তবে তাৎক্ষানিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের কৃষক নাসির উদ্দীনের শিশুকন্যা সুমাইয়া খাতুন শনিবার দুপুর ১টার পর থেকেই নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভব্য সকল জায়গাতে খুঁজেও তার সন্ধান মেলাতে ব্যর্থ হন।

নিহত শিশু সুমাইয়ার বাবা নাসির উদ্দীন জানান, নিখোঁজের পর থেকে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজেও সুমাইয়ার সন্ধান না পেয়ে রাতে পুলিশকে অবহিত করি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, বিষয়টি অবহিত হওয়ার পর রাত ৯টার পর থেকে পুলিশ সুমাইয়ার সন্ধানে মাঠে নামে। এক পর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয়রা নিখোঁজ সুমাইয়ার মরদেহ বিবস্ত্র অবস্থায় বাড়ির অদূরের একটি সীম ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পরই পুলিশ ঘাতকদের আটকে অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষানিকভাবে পুলিশ তার নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print