ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে তিন কিশোরীকে গণধর্ষণ, আটক-৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর কদমতলীতে দুই কিশোরী গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- সোহেল, রানা বেপারী ও আকতার আলী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান।

তিনি জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় তিন যুবক মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। ওই দুই কিশোরী নিজেরাই রাতে থানায় এসে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলার পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ওই দুই কিশোরীর বয়স হবে ১৫ ও ১৩। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, রাজধানীর বাড্ডায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। তাকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ওই কিশোরীর ব্যাপারে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print