ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমীদুল ইসলামের মৃত্যু হয়।

এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হল।

নিহত তাহমীদুল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক মশিউল হক। তার গ্রামের বাড়ী বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর নিকট আত্মীয়।

তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারী রাতে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় সিএনজি অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয় তাহমিদ ও আরও ৩ জন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ঔই রাতে  ফয়সাল রিদুয়ান কবির এক যুবকের মৃত্যু হয়।

পরে আহত তাহমীদুল ইসলাম চৌধুরী, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ারকে  (এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী) আশংকাজনক অবস্থায় নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আজ সকালে মারা যান চৌধুরী (২৩)।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print